শার্শায় ৪০০ বোতল ফেনসিডিলসহ আটক ২


প্রকাশিত: ০৯:৩৬ এএম, ২৮ জুন ২০১৬

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী কায়বা গ্রাম থেকে মঙ্গলবার ভোরে ৪০০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ শফিকুল গাজী (৩০) ও মেহেদী হাসান (২৩) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৬।

আটক শফিকুল গাজী শার্শা উপজেলার রুদ্রপুর গ্রামের তাহাজ্জত গাজীর ছেলে ও মেহেদী হাসান একই এলাকার ইসহাক মোল্লার ছেলে।

র‌্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর আব্দুল্লাহ আল মেহেদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে কায়বা গ্রামে অভিযান চালিয়ে ৪০০ বোতল ফেনসিডিলসহ তাদের দুইজনকে আটক করা হয়। এ ব্যাপারে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

জামাল হোসেন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।