যশোরে আকিজ বিড়ি ফ্যাক্টরিতে বিক্ষোভ


প্রকাশিত: ১১:০৪ এএম, ৩০ জুন ২০১৬

একজন পরিচালকের অপসারণ ও বেতন বোনাস বৃদ্ধির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন যশোর আকিজ বিড়ি ফ্যাক্টরির শ্রমিক কর্মচারীরা।

বৃহস্পতিবার সকালে যশোরের নাভারন আকিজ বিড়ি ফ্যাক্টরির সামনে এই সমাবেশে শত শত বিক্ষুব্ধ শ্রমিক কর্মচারী অংশ নেন। তারা অবিলম্বে পরিচালক শেখ আজিজ উদ্দিন হিরনের অপসারণ দাবি করেন।

জানা যায় - নাভারন, কাশিয়াডাঙ্গাসহ বাগেরহাট, কুষ্টিয়া ও রংপুরের ১৫ টি ফ্যাক্টরিতে এই আন্দোলন চলছে।

সমাবেশে বক্তব্য দেন, ফ্যাক্টরি ম্যানেজার সোহেল হোসেন, শ্রমিক নেতা ফজলুর রহমান, কর্মচারী গোলাম আজম ও শ্রমিক আবুল কাশেম প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, গত ২৭ জুন প্রতিষ্ঠানের রংপুরের তামাক ক্রয় কেন্দ্রে ব্যবস্থাপক আব্দুল কাদেরকে পরিচালক হিরন লাঞ্ছিত করেন। এছাড়া তিনি আরও কয়েকজন ব্যবস্থাপকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে পরিস্থিতি অশান্ত করে তুলেছেন। তাকে অপসারণ না করা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

মিলন রহমান/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।