চৌগাছায় আসামির পলায়ন : তিন পুলিশ সদস্য ক্লোজড


প্রকাশিত: ০৯:৩৭ পিএম, ০৩ জুলাই ২০১৬

যশোরের চৌগাছা থানা পুলিশের হেফাজত থেকে বাবু ও হিরা নামে দুই সন্ত্রাসী পালিয়ে যাওয়ার ঘটনায় সেকেন্ড অফিসার এস আই আকিকুল ইসলাম ও দুই কনস্টেবলকে ক্লোজড করা হয়েছে।

রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন যশোরের সহকারী পুলিশ সুপার ভাস্কর সাহা।

থানা সূত্র মতে, চৌগাছা শহরতলী থেকে রোববার সন্ধ্যায় বাবু ও হিরা নামে দুই সন্ত্রাসীকে আটক করে পুলিশ। আটকের পর পুলিশ তাদের থানায় নিয়ে যাচ্ছিল। রাস্তায় সন্ত্রাসীরা কৌশলে পুলিশের হেফাজত থেকে পালিয়ে যায়।
 
যশোরের সহকারী পুলিশ সুপার ক-সার্কেল ভাস্কর সাহা টেলিফোনে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পলাতক দুই জনকে পুনরায় আটক করতে বিভিন্নস্থানে অভিযান চালাচ্ছে পুলিশের একাধিক টিম।

মিলন রহমান/এসকেডি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।