সীতাকুণ্ডে জামায়াত আমিরের আগমন ঘিরে নেতাকর্মীদের মধ্যে উদ্দীপনা

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মিরসরাই (চট্টগ্রাম)
প্রকাশিত: ১০:১৭ এএম, ০২ ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচনি জনসভায় অংশ নিতে আজ সোমবার (২ ফেব্রুয়ারি) চট্টগ্রামের সীতাকুণ্ডে যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বিকেল ৪টার দিকে ডেবারপাড়ে মাঠে ১১ দলীয় ঐক্যের জনসভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখবেন।

সীতাকুণ্ড উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান জাগো নিউজকে জানান, সমাবেশে ২ লাখেরও বেশি মানুষের সমাগম হবে ইনশাআল্লাহ। সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

তিনি আরও জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দলীয় নেতা হিসেবে দেশের প্রতিটি মহানগর ও জেলা, উপজেলায় আমিরে জামায়াত সফর করছেন। সেই ধারাবাহিকতায় দলীয় ইশতেহার ঘোষণা, সাধারণ জনগণের সঙ্গে মতবিনিময় ও জনসম্পৃক্ততাকে অগ্রাধিকার ভিত্তিতে তিনি সীতাকুণ্ডে আগমন করছেন।

মিজানুর রহমান জানান, সারাদেশের মতো চট্টগ্রাম উত্তর জেলার আওতাধীন ৭টি আসনে দাঁড়িপাল্লার পক্ষে যে গণজোয়ার তৈরি হয়েছে সেটিকে নস্যাৎ করতে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। নানা অপপ্রচার চলছে। গণজোয়ারের ধারাবাহিকতা ধরে রাখার সাহস জোগাতে ২ ফেব্রুয়ারি কক্সবাজারে ১১ দলীয় ঐক্যের জনসভায় উপস্থিত থাকবেন আমিরে জামায়াত।

জামায়াত নেতা কতুব উদ্দিন শিবলী বলেন, আমিরে জামায়াতের আগমনের মধ্য দিয়ে আরও উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে।

এম মাঈন উদ্দিন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।