ফরিদপুর-৪

নির্বাচন কমিশনের প্রতীকী দাফন দিলেন জাপা প্রার্থী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ১২:২৬ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০২৬

ফরিদপুর-৪ আসনে নির্বাচনি আচরণবিধি প্রকাশ্যে লঙ্ঘনের একাধিক অভিযোগ উঠেছে বলে দাবি করেছেন জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মুফতি রায়হান জামিল। অনিয়মের প্রতিবাদে নির্বাচন কমিশনকে প্রতীকী দাফন কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে চরভদ্রাসন উপজেলার গোপালপুর ঘাটে এ প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

তার অভিযোগ অনুযায়ী, একটি ইউনিয়নে একটি ব্যানার লাগানোর নিয়ম থাকলেও সেখানে অসংখ্য ব্যানার লাগানো হয়েছে। একইভাবে একটি ওয়ার্ডে একটি নির্বাচনি ক্যাম্প করার কথা থাকলেও একাধিক ক্যাম্প স্থাপন করা হয়েছে। এছাড়া প্রকাশ্যে ভোটারদের খিচুড়ি খাওয়ানো, চা দোকান ফ্রি করে দেওয়া, বিভিন্ন স্থানে পোস্টার লাগানো এবং নিয়ম ভঙ্গ করে গাড়ি শোডাউন দেওয়ার ঘটনাও ঘটছে, যা নির্বাচনি আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন বলে দাবি করা হয়।

এসব অনিয়ম ও আচরণবিধি লঙ্ঘনের প্রতিবাদে ফরিদপুর-৪ আসনে জাতীয় পার্টি মনোনীত এমপি প্রার্থী মুফতি রায়হান জামিলের নেতৃত্বে এক ব্যতিক্রমী প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে নির্বাচন কমিশনের নিরপেক্ষ ভূমিকার অভাবের অভিযোগ তুলে প্রতীকীভাবে নির্বাচন কমিশনকে মৃত ঘোষণা করে কবর দেওয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে ফরিদপুর-৪ আসনে জাতীয় পার্টির প্রার্থী মুফতি রায়হান জামিল বলেন, ‘অবিলম্বে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন বন্ধ করে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেন।’

এনকে বি নয়ন/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।