ধানের শীষের প্রচারণায় আ’লীগের প্রতিমন্ত্রীর স্ত্রী

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সাভার (ঢাকা)
প্রকাশিত: ১১:৩৪ এএম, ০৩ ফেব্রুয়ারি ২০২৬

সাভারের সাবেক সংসদ সদস্য ও সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানের স্ত্রী রওশন আক্তার চৌধুরী এবার ধানের শীষের প্রচারণায় নেমেছেন। সঙ্গে ছিলেন তারই ভাই সাইফুল ইসলাম।

বুধবার (৩ ফেব্রুয়ারি) এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনা ও সমালোচনা জন্ম দেয়।

ভিডিওটিতে দেখা যায়, রওশন আক্তার তার ভাই সাইফুল ইসলামকে নিয়ে ধানের শীষের লিফলেট বিতরণ করছেন। এসময় তিনি সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ঢাকা-১৯ আসনের বিএনপির প্রার্থী ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবুর পক্ষে ভোট প্রার্থনা করেন।

ধানের শীষের প্রচারণায় আ’লীগের প্রতিমন্ত্রীর স্ত্রী

ভিডিওটি এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। যা নিয়ে তৈরি হয় সমালোচনা। অনেকেই মন্তব্য করছেন, যেখানে স্বামী রয়েছে কারাগারে, সেখানে তিনি কি করে বিএনপির পক্ষে ভোট চাইতে পারেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীদের নেতিবাচক বক্তব্যও করতে দেখা গেছে।

বিষয়টি নিয়ে একাধিকবার রওশন আক্তার চৌধুরীর সঙ্গে কথা বলতে চাইলে তার ব্যক্তিগত মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।

মাহফুজুর রহমান নিপু/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।