ঝিনাইদহে জনতার মুখোমুখি প্রার্থীরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৪:৪৪ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০২৬

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) আয়োজনে ঝিনাইদহে ‘জনগণের মুখোমুখি’ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সংলাপে ঝিনাইদহ-২ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরা অংশ নেন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় শহরের কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে এ সংলাপ অনুষ্ঠিত হয়।

‘সুজন’ এর ঝিনাইদহ জেলা সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে সংলাপে স্বাগত বক্তব্য রাখেন সুজন এর যশোর অঞ্চলের সমন্বয়কারী মো. খোরশেদ আলম।

সুজন’র ঝিনাইদহ জেলার সম্পাদক মো. শরীফ মাহমুদুল হাসান সংলাপে অংশগ্রহণকারী প্রার্থী ও উপস্থিত দর্শকদের শপথ পাঠ করান। এর আগে সংলাপের শুরুতে প্রার্থীদের অঙ্গীকার পাঠ করান সুজনের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান।

সংগঠনটির সাংগঠনিক সম্পাদক সাকিব মোহাম্মদ আল হাসানের সঞ্চালনায় সংলাপে বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) প্রার্থী আসসাদুল ইসলাম, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রার্থী আবু তোয়াব অপু, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী এইচএম মুমতাজুর রহমান, জামায়াতে ইসলামীর প্রার্থী আলী আজম মো. আবুববকর অংশ নেন।

এম শাহজাহান/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।