না.গঞ্জে হাজারো ভক্তের উপস্থিতিতে রথযাত্রা পালিত


প্রকাশিত: ০৭:৩১ পিএম, ০৬ জুলাই ২০১৬

বিশ্ব শান্তি, সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ ও সুখী সমৃদ্ধশালী দেশ গঠনের আহ্বানে হাজারো ভক্তের সমাগমে নারায়ণগঞ্জে পালিত হয়েছে জগন্নাথদেবের রথযাত্রা। তবে সম্প্রতি রাজধানী গুলশানে জঙ্গি হামলার ঘটনায় রথযাত্রা শুরুর পূর্বে আলোচনা সভায় উদ্বেগ প্রকাশ করে অতিরিক্ত পুলিশ মোতায়ন ও প্রশাসনের সজাগ দৃষ্টি ছিল।
 
বুধবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ লক্ষ্মী নারায়ণ জিউর আখড়া থেকে জগন্নাথ দেবের পবিত্র রথ বের হয় যা নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন প্রধান প্রধান সড়ক পরিভ্রমণ করে টানবাজার সাহাপাড়া এলাকায় গিয়ে শেষ হয়। আগামী ১৪ জুলাই জগন্নাথদেবের উল্টো রথযাত্র অনুষ্ঠিত হবে।
 
এদিন নারায়ণগঞ্জ শহরের দেওভোগের আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) এর উদ্যোগে রাধাগোবিন্দ মন্দির শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসবের উদ্বোধন করেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও নারায়ণগঞ্জ জেলার সাবেক জেলা প্রশাসক মনোজ কান্তি বড়াল। এছাড়াও ধর্মীয় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক অনিছুর রহমান মিঞা।

মো. শাহাদাত হোসেন/এসকেডি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।