বাগেরহাটে ৪০৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বাগেরহাট
প্রকাশিত: ০৪:৩১ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০২৬

বাগেরহাটের চারটি সংসদীয় আসনে ৪০৯টি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। জেলার ৫৪৭টি ভোট কেন্দ্রের মধ্যে উচ্চমাত্রার ঝুঁকিপূর্ণ ১৮৬টি, ঝুঁকিপূর্ণ ২২৩টি ও সাধারণ ১৩৮টি ভোট কেন্দ্র হিসেবে চিহ্নিত করে নির্বাচন কমিশন। জেলার সব ভোট কেন্দ্রকে সিসিটিভি ক্যামেরার আওতায় নিয়েছে স্থানীয় প্রশাসন।

ইতিমধ্যে কেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। বাগেরহাটে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটের সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন সংশ্লিষ্টরা।

বাগেরহাটে ৪০৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক গোলাম মো. বাতেন বলেন, বাগেরহাটের চারটি আসনে শান্তিপূর্ণ ভোট গ্রহণ করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। এবার প্রতিটি ভোট কেন্দ্রে ১৩জন করে আনসার সদস্য মোতায়েন থাকবে এরমধ্যে তিনজন থাকবে সশস্ত্র। থাকবে সশস্ত্র পুলিশ সদস্য। এছাড়াও সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড ও র‌্যাব ভোট কেন্দ্রে নিরাপত্তায় নিয়োজিত থাকবে। বাগেরহাটে শান্তিপূর্ণ ও উৎসবমূখর পরিবেশে ভোট উপহার দিতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানান এই কর্মকর্তা।

বাগেরহাটের চারটি আসনে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন, জাতীয় পাটি, স্বতন্ত্রসহ মোট ২৩ জন প্রার্থী এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নাহিদ ফরাজী/এমএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।