মিরসরাইয়ে গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে ছাত্রশিবিরের গণসংযোগ
আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করার লক্ষ্যে চট্টগ্রামের মিরসরাইয়ে গণসংযোগ চালিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা।
সোমবার (৯ ফেব্রুয়ারি) চট্টগ্রাম উত্তর জেলা শাখার উদ্যোগে মিরসরাই উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এই নির্বাচনি ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেন তারা।
‘হ্যাঁ’ ভোটের গণসংযোগ নিয়ে ছাত্রশিবিরের চট্টগ্রাম উত্তর জেলা শাখার সেক্রেটারি মাঈন উদ্দিন রায়হান বলেন, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত ইনসাফ কায়েমের বাংলাদেশ গড়তে হলে সচেতন নাগরিকদের ব্যালট বিপ্লবে শামিল হতে হবে। বারইয়ারহাটসহ উত্তর চট্টগ্রামের প্রতিটি জনপদ হবে অপশক্তির বিরুদ্ধে এক একটি অভেদ্য দুর্গ। আগামী ১২ ফেব্রুয়ারি সাধারণ মানুষ সন্ত্রাসীদের লাল কার্ড দেখিয়ে গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করবে ইনশাল্লাহ।
এসময় কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবির মিরসরাই উপজেলা শাখা সভাপতি সাকিব হোসাইন, সাবেক উপজেলা সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান, জেলা প্রশিক্ষণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, জেলা শিক্ষা ও ক্রীড়া সম্পাদক আব্দুছ ছালাম, জেলা বিজ্ঞান সম্পাদক ইমতিয়াজ উদ্দিন, মিরসরাই শহর থানা শাখা সভাপতি শরীফ সিদ্দিকী, সেক্রেটারি আব্দুল্লাহ আল রাফসানসহ জেলা ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।
এম মাঈন উদ্দিন/কেএইচকে/এএসএম