ময়মনসিংহ-৩

স্বতন্ত্র বনাম ধানের শীষ হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস

মো. কামরুজ্জামান মিন্টু মো. কামরুজ্জামান মিন্টু , জেলা প্রতিনিধি, ময়মনসিংহ
প্রকাশিত: ০৫:৪৭ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০২৬

ঐতিহাসিক কেল্লা তাজপুরের বিবি সখিনা, রাজা-মহারাজ ও জমিদারদের স্মৃতিবিজড়িত ময়মনসিংহের গৌরীপুর উপজেলা। ময়মনসিংহ-৩ আসনে পড়েছে এই উপজেলা। এই আসনে বরাবরই আলোচনায় বিএনপির গ্রুপিং। যার প্রভাব পড়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। ধানের শীষের প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়ে স্বতন্ত্র হয়ে লড়ছেন বিএনপি থেকে সদস্য বহিষ্কৃত স্বতন্ত্র ঘোড়া প্রতীকের প্রার্থী আহাম্মদ তায়েবুর রহমান হিরন।

বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইনের মনোনয়ন প্রত্যাহারের দাবিতে বিএনপির একাংশের নেতাকর্মীরা লাগাতারভাবে বিক্ষোভ, মশাল মিছিল, রেলপথ অবরোধ করেছেন। এরইমধ্যে দুপক্ষের সংঘর্ষে তানজিন আহমেদ আবিদ নামের এক ছাত্রদল কর্মীর মৃত্যু হয়েছে।

শুধু তাই নয়, বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেওয়া ২৪ জন নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করেও চুপ রাখা যায়নি। কখনো ধানক্ষেতে দাঁড়িয়ে, আবার কখনো ধান উড়িয়ে প্রার্থিতা বাতিলসহ বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে রিভিউ আবেদন করা হয়েছে। কিন্তু কেন্দ্রীয় বিএনপি সিদ্ধান্ত থেকে সরে আসেনি।

নির্বাচনের আগ মুহূর্ত পর্যন্ত বিএনপির মধ্যে কোন্দল চলমান থাকায় ভোটের মাঠে এর প্রভাব পড়বে বলে মনে করছেন স্থানীয়রা। একইসঙ্গে কোন্দল আর গ্রুপিং রাজনীতির কারণে বিএনপি মনোনীত প্রার্থী ভরাডুবিতে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন ও বিএনপি থেকে সদস্য বহিষ্কৃত স্বতন্ত্র ঘোড়া প্রতীকের প্রার্থী আহাম্মদ তায়েবুর রহমান হিরনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করছেন ভোটাররা।

এই আসনে আরও তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত শরিফুল ইসলাম (হাতপাখা), বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আবু তাহের খান (বই) এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) মনোনীত প্রার্থী একেএম আরিফুল হাসান (কাঁচি)।

স্থানীয় সূত্রগুলো বলছে, এই আসনে এ পর্যন্ত অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ১০ বার, বিএনপি তিনবার ও জাতীয় পার্টি দুবার বিজয়ী হয়েছে। বর্তমানে আসনটি পুনরুদ্ধারে জোর চেষ্টা চালাচ্ছেন বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন। তবে এতে সবচেয়ে বেশি বাধা হয়ে দাঁড়িয়েছে স্বতন্ত্র প্রার্থী আহাম্মদ তায়েবুর রহমান হিরন। নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে পক্ষে ভোট টানতে হাট, মাঠ-ঘাট দাপিয়ে বেড়াচ্ছেন তিনি। উন্নয়নের মাধ্যমে গৌরীপুরের চিরচেনা চিত্র পাল্টে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন।

অন্যান্য দলের প্রার্থীরাও বসে নেই। নিজেদের মতো প্রচারণা চালিয়ে যাচ্ছেন তারা। তবে এ আসনে বেশিরভাগ ভোটার দুই ভাগে বিভক্ত। ধানের শীষ ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে ভোট বিভক্ত হয়ে যাবে বলছেন ভোটাররা।

আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এই আসনে মোট ভোটারের সংখ্যা দুই লাখ ৯৮ হাজার ২৬৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৫০ হাজার ৭৭৯ জন, নারী ভোটার এক লাখ ৪৭ হাজার ৪৮৮ জন এবং একজন তৃতীয় লিঙ্গের ভোটার। মোট ৯২টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী শরিফুল ইসলাম বলেন, ‌‘উঠান বৈঠক ছাড়াও মসজিদ, মাদরাসা ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ হাট-বাজারে গণসংযোগ করে ভোটারদের সমর্থন চাচ্ছি। নারী কর্মীরাও আমার পক্ষে ভোট চেয়ে মাঠে কাজ করছেন। যেখানেই যাচ্ছি, ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছি। তাই জয়ের ব্যাপারে আমি আশাবাদী।’

তিনি বলেন, ‘আমি নির্বাচিত হলে এই উপজেলা থেকে অনিয়ম ও দুর্নীতি পুরোপুরি দূর করা হবে। মাদক নির্মূল করে যুবসমাজকে রক্ষা করতে পদক্ষেপ নেওয়া হবে। সব ক্ষেত্রে উন্নয়নের মাধ্যমে চিরচেনা চিত্র পাল্টে দেওয়া হবে।’

স্বতন্ত্র ঘোড়া প্রতীকের প্রার্থী আহাম্মদ তায়েবুর রহমান হিরন বলেন, ‘আমি এই উপজেলায় বিএনপি নেতাদের মধ্যে সবচেয়ে বেশি নির্যাতিত নেতা। ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের শাসনামলে রাজপথে আন্দোলন-সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়েছি। তাই সাধারণ ভোটারসহ অনেক নেতাকর্মী আমাকেই ধানের শীষের প্রার্থী হিসেবে দেখতে চেয়েছিলেন। কিন্তু আমাকে মনোনয়ন না দেওয়ায় মনোক্ষুণ্ন হয়েছেন। ভোটারদের ইচ্ছাতেই আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি। সুষ্ঠু নির্বাচন হলে আমি নিশ্চিত বিজয়ী হবো।’

বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন বলেন, ‘আমি প্রবীণ নেতা। সবসময় দলের জন্য নিঃস্বার্থভাবে কাজ করেছি, করছি। বেশিরভাগ নেতাকর্মী আমার সঙ্গে আছেন। ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছি। বিপুল ভোটে বিজয়ী হবো ইনশাআল্লাহ।’

এ বিষয়ে ময়মনসিংহের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে সবধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দ্বায়িত্ব পালন করবেন। কেন্দ্রে যেসব সরকারি কর্মকর্তা দায়িত্ব পালন করবেন, তাদেরকেও নির্দেশনা দেওয়া হয়েছে। কেউ কোনো প্রার্থীর পক্ষে অবস্থান নিয়ে বিতর্কিত কাজ করার প্রমাণ মিললে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কামরুজ্জামান মিন্টু/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।