গাজীপুর থেকে বিআরটিসি বাস যাচ্ছে উত্তরবঙ্গে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০২:২০ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২৬

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে চারদিনের ছুটিতে গ্রামের বাড়ি যাচ্ছেন গাজীপুরের পোশাক শ্রমিকরা। এতে হঠাৎ মহাসড়কে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে। এর প্রভাবে সড়কে যানবাহন সংকটে পড়েন যাত্রীরা। এই সংকট নিরেশনের জন্য বিআরটিসির বেশ কিছু বাস উত্তরবঙ্গ রংপুরে যাচ্ছেন যাত্রী নিয়ে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকলে গাজীপুরে ভোগরা বাইপাস পেয়ারা বাগান কাউন্টারে বেশ কিছু দ্বিতল বিআরটিসি বাস দেখা গেছে।

বাসের চালকরা জানান, উত্তরবঙ্গে যাত্রীদের জন্য যানবাহন সংকট থাকায় নিজেরাই বাস নিয়ে ওই রুটে রংপুর পর্যন্ত যাত্রী নিয়ে যাচ্ছি। দ্বিতল বিআরটিসি বাসে যাত্রীদের নির্ধারিত জনপ্রতি ৮০০ টাকা করে ভাড়া নেওয়া হচ্ছে।

গাজীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক ফয়সাল আহমাদ সরকার বলেন, বিআরটিসি বাসের চালকরা ব্যক্তিগতভাবে ওই রুটে যাচ্ছেন। গণপরিবহন কম থাকায় তারা নিজেরাই বিআরটিসি বাসে যাত্রী নিয়ে উত্তরবঙ্গ যাচ্ছেন।

মো. আমিনুল ইসলাম/এমএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।