বাগেরহাটে স্বতন্ত্র প্রার্থীর ডিজিটাল প্রচারণার গাড়ি ভাঙচুর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বাগেরহাট
প্রকাশিত: ০৯:৩২ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০২৬

বাগেরহাটে স্বতন্ত্র প্রার্থী এমএএইচ সেলিমের ডিজিটাল প্রচারণার গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে কচুয়ার ভাসাবাজার এলাকায় হামলা করে দুর্বৃত্তরা।

বাগেরহাট ১, ২ ও ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী এমএএইচ সেলিম অভিযোগ করে বলেন, একদল আমাদের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে প্রচারণার গাড়ি ভাঙচুর করেছে। আগেও আমাদের নির্বাচনি অফিস ভাঙচুর করেছে, যাত্রাপুরের অফিসে তালা দিয়েছে, নির্বাচনি প্রচারণায় বাধা দিয়েছে। পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ করে কোনো প্রতিকার পাইনি।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

নাহিদ ফরাজী/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।