বগুড়ায় পিস্তল ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৮:১৭ এএম, ১১ ফেব্রুয়ারি ২০২৬

বগুড়ার নন্দীগ্রামে সেনাবাহিনীর বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের তেতুলিয়াগাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করে শাজাহানপুর আর্মি ক্যাম্পের সদস্যরা।

গ্রেফতাররা হলেন- নন্দীগ্রামের তেতুলিয়াগাড়ি এলাকার আব্দুস ছালাম (৩০), আবু বক্কর (২৮) ও শাজাহানপুরের রুপিহার গ্রামের পারভেজ (২৫)।

সেনাবাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেল চারটার দিকে তেতুলিয়াগাড়ি এলাকায় অভিযান চালানো হয়। শাজাহানপুর আর্মি ক্যাম্পের মেজর মেহেদী হাসান, ক্যাপ্টেন জিসান ও লেফটেন্যান্ট ফাতিনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, তাজা গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

এ বিষয়ে লেফটেন্যান্ট ফাতিন জানান, গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। উদ্ধারকৃত অস্ত্রসহ তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে। নির্বাচনের আগে জননিরাপত্তা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।


এফএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।