পটুয়াখালীতে ভুয়া ভোটার সেজে কেন্দ্রে প্রবেশ, কিশোরসহ আটক ২

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশিত: ০২:৩২ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬

পটুয়াখালীর কলাপাড়ায় ভোটগ্রহণ চলাকালে জাল ভোট দেওয়ার চেষ্টার অভিযোগে এক কিশোরসহ দুইজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে কলাপাড়া পৌর শহরের খেপুপাড়া নেছারুদ্দিন কামিল মাদ্রাসা ভোটকেন্দ্রে এই ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন—তাওহীদ ইসলাম (১৬) ও তার সহযোগী সোহাগ সিকদার (৪৬)।

জানা যায়. কেন্দ্রে দায়িত্বরত কর্মকর্তাদের সন্দেহ হলে তাদের যাচাই-বাছাই করা হয়। এ সময় জাল ভোট দেওয়ার চেষ্টার বিষয়টি ধরা পড়ে। পরে পুলিশ তাদের আটক করে।

বিষয়টি নিশ্চিত করে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে তারা পুলিশ হেফাজতে রয়েছে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আসাদুজ্জামান মিরাজ/কেএইচকে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।