১০ কেন্দ্রে এগিয়ে শফিকুল ইসলাম মাসুদ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০৯:২৯ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬

পটুয়াখালী-২ (বাউফল) আসনে ভোট গণনায় এখন পর্যন্ত এগিয়ে রয়েছেন ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ।

বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে দেখা যায়, মোট ১১৫টি ভোটকেন্দ্রের মধ্যে ১০টি কেন্দ্রের ভোট গণনা শেষে দাঁড়িপাল্লা প্রতীকে তিনি পেয়েছেন ৯ হাজার ৬৬২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী শহিদুল আলম তালুকদার ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৬ হাজার ২৩ ভোট। অন্যদিকে হাতপাখা প্রতীকের প্রার্থী মালেক হোসেন পেয়েছেন ১ হাজার ৮২ ভোট।

পটুয়াখালী-২ আসনে মোট ভোটার সংখ্যা তিন লাখ ১৫ হাজার ২৮২ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৬০ হাজার ৫০১ জন, নারী ভোটার এক লাখ ৫৪ হাজার ৭৭৯ জন এবং তৃতীয় ভোটার রয়েছেন দুজন।

মাহমুদ হাসান রায়হান/এসআর/এমএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।