চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে এগিয়ে দাঁড়িপাল্লা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৯:০৭ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের ২৩টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে এগিয়ে রয়েছেন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. কেরামত আলী।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আশিক আহমেদ আংশিক ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফলে দেখা যায়, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের ২৩টি কেন্দ্রের ফলাফলে জামায়াতে ইসলামীর প্রার্থী ড. কেরামত আলী (দাঁড়িপাল্লা প্রতীক) পেয়েছেন ২৫ হাজার ৩ ভোট। অন্যদিকে বিএনপি মনোনীত প্রার্থী শাহাজান মিঞা (ধানের শীষ প্রতীক) পেয়েছেন ২১ হাজার ৩২৯ ভোট। ২৩ কেন্দ্রে ‌‘হ্যাঁ’ ভোট পড়েছে ২৬ হাজার ৯৫৫। আর ‘না’ ভোট পড়েছে ১৬ হাজার ৯৯৩ ভোট।

সোহান মাহমুদ/এসআর/এমএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।