বান্দরবানে এগিয়ে ধানের শীষ, বেশি পড়েছে ‘না’ ভোট
বান্দরবানে বিএনপি মনোনীত প্রার্থী রাজপুত্র সাচিং প্রু জেরী ধানের শীষ প্রতীকে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির শাপলা কলি প্রতীকের এস এম সুজাউদ্দীন। একইসঙ্গে এই আসনে ‘না’ ভোট পড়েছে সবচেয়ে বেশি।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বান্দরবান জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
কেন্দ্রভিত্তিক ফলাফল অনুযায়ী, বান্দরবান ৩০০ নম্বর আসনে ১৮৭টি ভোটকেন্দ্রে মোট ভোটার তিন লাখ ১৫ হাজার ৪৪২। রাত ১০টা পর্যন্ত ৯৫টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ৬৫ হাজার ১৪০ ভোট পেয়ে এগিয়ে আছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী সাচিং প্রু জেরী।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাপলা কলি প্রতীকের এস এম সুজাউদ্দীন ১০৭০৫ ভোট পেয়েছেন।
জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে মো. আবু জাফর মোহাম্মদ ওয়ালিউল্লাহ পেয়েছেন ১২২৭ ভোট। হাতপাখা প্রতীকের প্রার্থী আবুল কালাম আজাদ পেয়েছেন ১৭২৮ ভোট।
এখন পর্যন্ত ৯৫টি কেন্দ্রে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ২৭ হাজার ৯৭৪টি। ‘না’ ভোট পড়েছে ৪৩ হাজার ৫৭৩টি।
নয়ন চক্রবর্তী/এসআর/জেআইএম