মেহেরপুর-২ আসনে জয়ী জামায়াতের নাজমুল হুদা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: ১১:০৮ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর-২ আসনে ৯০টি কেন্দ্রের সবগুলোর বেসরকারিভাবে ফলাফল পাওয়া গেছে। এতে ৮৪১৯ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন ১১ দলীয় জোট সমর্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. নাজমুল হুদা।

দাঁড়িপাল্লা প্রতীকের এই প্রার্থী পেয়েছেন ৯৪৩৬০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী ধানের শীষ প্রতীকের মো. আমজাদ হোসেন পেয়েছেন ৮৫৯৪১ ভোট।

উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা খাইরুল ইসলাম ও গাংনী সহকারী রিটার্নিং কর্মকর্তা আনোয়ার হোসেন ফলাফল নিশ্চিত করেছেন।

এআইকিউ/এএমএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।