বেসরকারিভাবে বিজয়ী অধ্যক্ষ সেলিম ভুঁইয়া

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ১২:৩১ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৬
অধ্যক্ষ সেলিম ভূঁইয়া- বিএনপি (বামে) ও ইঞ্জিনিয়ার আবদুল মতিন- বিএনপির বিদ্রোহী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে বিএনপি জোটের প্রার্থী অধ্যক্ষ সেলিম ভুঁইয়াকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টায় জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা শেখ হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

বেসরকারি ফলাফল ঘোষণার সময় তিনি বলেন, ‘হোমনা-তিতাস আসনে ১১০টি ভোটকেন্দ্রে অধ্যক্ষ সেলিম ভুঁইয়া পেয়েছেন ৭৬ হাজার ২৬৮ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহীপ্রার্থী ইঞ্জিনিয়ার আবদুল মতিন খান তালা প্রতীকে পেয়েছেন ৬২ হাজার ৩৮৫ ভোট।

জেডআইপি/আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।