গাইবান্ধা-৪ আসনে বিএনপি প্রার্থী মোহাম্মদ শামীম কায়সার জয়ী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৭:৫৩ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৬
গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে বেসরকারি ফলাফলে ধানের শীর্ষ প্রার্থী মোহাম্মদ শামীম কায়সার লিংকন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে বেসরকারি ফলাফলে ধানের শীর্ষ প্রার্থী মোহাম্মদ শামীম কায়সার লিংকন নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা বিষয়টি নিশ্চিত করেছেন।

এ আসনের ১৪২টি কেন্দ্রের ফলাফলে ১ লাখ ৪১ হাজার ৭১২ ভোট পেয়ে তিনি বেসরকারিভাবে নির্বাচিত। অপরদিকে, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. আব্দুর রহিম সরকার দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৩৮ হাজার ২০০ ভোট পেয়েছেন।

এছাড়া জাতীয় পাটির প্রার্থী কাজী মশিউর রহমান ২হাজার ৩৩০ ভোট, বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রার্থী তৌহিদুল ইসলাম তুহিন ১ হাজার ৩৫৭, স্বতন্ত্র আব্দুর রউফ মোটর সাইলকে প্রতীকে ১৫৪০, বাংলাদেশ ওয়াকার্স পাটি আতোয়ারুল ইসলাম কোদাল প্রতীকে ৩৬৬ ভোট পেয়েছেন।

আনোয়ার হোসেন শামীম/এএনএইচএস/এসএনআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।