কুমিল্লা-৭ আসনে বিজয়ী বিএনপির বিদ্রোহী প্রার্থী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৩৬ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপির বিদ্রোহী প্রার্থী আতিকুল আলম শাওন

কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী আতিকুল আলম শাওনকে (কলস) বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত পৌনে ১টায় জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা শেখ হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, এই আসনে ১০৬টি ভোটকেন্দ্রে আতিকুল আলম শাওন পেয়েছেন ৯১ হাজার ৬৯০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ড. রেদোয়ান আহমেদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৪৮ হাজার ৫০৯ ভোট।

জেডআইপি/জেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।