মানিকগঞ্জের ৩ আসনেই বিএনপির জয়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৪৪ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৬
ছবি: মানিকগঞ্জ–১ আসনের এস এ জিন্নাহ কবীর, মানিকগঞ্জ-২ আসনের মঈনুল ইসলাম খান ও মানিকগঞ্জ-৩ আসনের আফরোজা খানম

মানিকগঞ্জের তিন সংসদীয় আসনেই বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থীরা। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিনগত রাত ২টার দিকে মানিকগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা নাজমুন আরা সুলতানা এ ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী, মানিকগঞ্জ–১ (১৬৮) আসনে বিএনপি–সমর্থিত প্রার্থী এস এ জিন্নাহ কবীর ১ লাখ ৩৭ হাজার ৭৭৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. তোজাম্মেল হক পেয়েছেন ৭৭ হাজার ৮১৮ ভোট।

মানিকগঞ্জ–২ (১৬৯) আসনে বিএনপি–সমর্থিত প্রার্থী মঈনুল ইসলাম খান ১ লাখ ৭৫ হাজার ৭৭৬ ভোট পেয়ে জয় লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খেলাফত মজলিসের প্রার্থী মো. সালাউদ্দিন পেয়েছেন ৮১ হাজার ৫৩১ ভোট।

অন্যদিকে মানিকগঞ্জ–৩ (১৭০) আসনে বিএনপি–সমর্থিত প্রার্থী আফরোজা খানম ১ লাখ ৬৭ হাজার ৩৪৫ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মুহাম্মদ সাইদনূর পেয়েছেন ৬৪ হাজার ২৪২ ভোট।

এমএসজেএএল/জেএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।