সিরাজগঞ্জ-৬ আসনে বিএনপির প্রার্থী মুহিত বিজয়ী
সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী ড. এম এ মুহিত বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি ধানের শীষ প্রতীকে ১ লাখ ৭০ হাজার ১২৯ ভোট পেয়ে বিজয়ী হন।
অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাপলা কলি প্রতীকের প্রার্থী এসএম সাইফ মোস্তাফিজ পেয়েছেন ১ লাখ ২ হাজার ১৮৫ ভোট। মুহিত জাতীয় পার্টি সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ডা. এম এ মতিনের ছেলে। তিনি তার বাবার জনপ্রিয়তা কাজে লাগিয়ে ৬৭ হাজার ৯৪৪ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন।
বৃহস্পতিবার রাতে শাহজাদপুর উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা মাসফিকা হোসেন এই বেসরকারি ফলাফল ঘোষণা করেন। এ আসনে মোট ১৬০ কেন্দ্রের ভোটার ৪ লাখ ৮৫ হাজার ৩৮৭ জন। ১১ জন প্রার্থী ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করেন।
বিজয়ী হয়ে মুহিত বলেন, ‘শাহজাদপুরের ভোটাররা আমাকে বিপুল ভোটে বিজয়ী করেছে। আমি সাধারণ ভোটার ও বিএনপির সব স্তরের নেতাকর্মীদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
এম এ মালেক/কেএসকে