গাজীপুরের ৩টি আসনে বিজয়ীদের নাম ঘোষণা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ১০:৪৭ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৬
পর্যায়ক্রমে রফিকুল ইসলাম বাচ্চু, সালাউদ্দিন আইউবী ও ফজলুল হক মিলন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরে ৫টি সংসদীয় আসনের মধ্যে ৩টিতে বিজয়ীদের নাম ঘোষণা করেছেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ আলম হোসেন। ১৩ ফেব্রুয়ারি ভোর ৪টায় ভাওয়াল সম্মেলন কক্ষে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

বিজয়ীরা হলেন- গাজীপুর-৪ আসনে বিএনপির প্রার্থী রফিকুল ইসলাম বাচ্চু (ধানের শীষ)। তিনি ভোট পেয়েছেন ধানের শীষের প্রতীকে পেয়েছেন ১ লাখ ৬২ হাজার ৩৪৩ ভোট এবং ১১ দলীয় জোটের প্রার্থী খেলাফত মজলিসের মাওলানা এহসানুল হক (রিকশা) প্রতীকে পেয়েছেন ১ লাখ ৫৩৯ ভোট।

গাজীপুর-৪ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী সালাউদ্দিন আইউবী (দাঁড়িপাল্লা) পেয়েছেন ১ লাখ ৭৭৯ ভোট এবং বিএনপির (ধানের শীষ) প্রার্থী শাহ রিয়াজুল হান্নান পেয়েছেন ৯০ হাজার ৩৯০ ভোট।

গাজীপুর-৫ আসনে বিএনপির প্রার্থী এ কে এম ফজলুল হক মিলন (ধানের শীষ) প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৮৭৯ ভোট এবং জামায়াতে ইসলামীর মো. খায়রুল হাসান (দাঁড়িপাল্লা) মার্কায় পেয়েছেন ৭৮ হাজার ১২৩ ভোট।

গাজীপুর-১ ও গাজীপুর-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ভোটের ব্যবধানে এগিয়ে আছেন বলে জানা গেছে।

এমএআই/এসইউ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।