গাইবান্ধা- ২ সদর

জামায়াত প্রার্থী আব্দুল করিম বেসরকারিভাবে বিজয়ী

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ১০:৫২ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৬
ছবি: জাগো নিউজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-২ (সদর) আসনে বেসরকারি ফলাফলে দাঁড়িপাল্লার প্রার্থী আব্দুল করিম নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

এ আসনের ১১৮টি কেন্দ্রের ফলাফলে ১ লাখ ২১ হাজার ৯৮ ভোট বেশি পেয়ে তিনি বেসরকারিভাবে নির্বাচিত। অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আনিসুজ্জামান খান বাবু পেয়েছেন ৯২ হাজার ১৭০ ভোট।

জামায়াত-বিএনপি ছাড়াও এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন জাতীয় পার্টি মনোনীত লাঙল প্রতীকের আব্দুর রশিদ সরকার, জনতার দলের কলম প্রতীকে শাহেদুর জাহান, সিপিবির কাস্তে প্রতীকের মিহির কুমার ঘোষ, বাসদের (মার্কবাদী) কাঁচি প্রতীকের আহসানুল হাবীব সাঈদ ও ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের মোহাম্মদ আব্দুল মাজেদ।

আনোয়ার হোসেন শামীম/কেএসকে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।