গাজীপুরে চারটি আসনে বিএনপি একটিতে জামায়াত জয়ী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৭:১১ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরে পাঁচটি সংসদীয় আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করেছেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ আলম হোসেন। এতে চারটিতে বিএনপি ও একটিতে জামায়াতে ইসলামী জয়লাভ করেছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে তিনটি ও সকাল ৮টার দিকে বাকি দুটি আসনের ফলাফল ঘোষণা করা হয়।

ঘোষিত ফলাফল অনুসারে গাজীপুর-১ আসন থেকে নির্বাচিত হয়েছেন বিএনপির ধানের শীষের প্রার্থী মজিবুর রহমান। তিনি পেয়েছেন দুই লাখ ৮ হাজার ৬৮৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামের দাঁড়িপাল্লা প্রতীকের শাহ আলম বকশী পেয়েছেন এক লাখ ৪৯ হাজার ৫৫৩ ভোট। এ আসনে প্রদত্ত ভোটের হার ৫৩.০২ শতাংশ।

গাজীপুর-২ আসন থেকে নির্বাচিত হয়েছেন বিএনপির ধানের শীষের প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি। তিনি পেয়েছেন এক লাখ ৮৮ হাজার ৬০৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের এনসিপি মনোনীত শাপলা কলি প্রতীকের আলী নাছের খান পেয়েছেন এক লাখ ৪০ হাজার ৯৫০ ভোট। এ আসনে প্রদত্ত ভোটের হার ৪৪.৬৯ শতাংশ।

গাজীপুর-৩ আসন থেকে নির্বাচিত হয়েছেন বিএনপির ধানের শীষের প্রার্থী এসএম রফিকুল ইসলাম। তিনি ভোট পেয়েছেন এক লাখ ৬২ হাজার ৩৪৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের ১১ দলীয় জোটের রিকশা প্রতীকের প্রার্থী খেলাফত মজলিসের মাওলানা এহসানুল হক পেয়েছেন এক লাখ ৫৩৯ ভোট। এ আসনে প্রদত্ত ভোটের হার ৫৭.৬৪ শতাংশ।

গাজীপুর-৪ আসনে নির্বাচিত হয়েছেন জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী সালাহউদ্দিন আইউবী। তিনি পেয়েছেন এক লাখ ১ হাজার ৭৭৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের শাহ রিয়াজুল হান্নান পেয়েছেন ৯০ হাজার ৩৯০ ভোট। এ আসনে প্রদত্ত ভোটের হার ৬১.৬৫ শতাংশ।

আর গাজীপুর-৫ আসনে নির্বাচিত হয়েছেন ধানের শীষের প্রার্থী এ কে এম ফজলুল হক মিলন। তিনি এক লাখ ৩৩ হাজার ৮৭৯ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের দাঁড়িপাল্লা প্রতীকের খায়রুল হাসান পেয়েছেন ৭৮ হাজার ১২৩ ভোট। এ আসনে প্রদত্ত ভোটের হার ৬৪.৮৩ শতাংশ।

মো. আমিনুল ইসলাম/এসআর/এমএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।