বিরোধী দলকে নিপীড়ন গণতন্ত্রের অগ্রযাত্রায় বাধা: রেজাউল করীম

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৩:০৪ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের বিজিত প্রার্থী রেজাউল করিম বলেছেন, গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে, বিরোধী দল সরকারের গুরুত্বপূর্ণ অংশ। সে অংশকে যদি অবরুদ্ধ করা হয়, তাদের যদি আবার দমন নিপীড়ন চালানো হয়, তাহলে আজ যেভাবে গণতন্ত্র এগিয়ে যাওয়ার জন্য আমরা অগ্রসর হচ্ছি, সেটা বাধাগ্রস্ত হবে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব বলেন তিনি। ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিভিন্ন অনিয়ম, সহিংসতা ও পরবর্তী পরিস্থিতি নিয়ে এ সংবাদ সম্মেলন করা হয়।

রেজাউল করিম বলেন, আমি শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিকে (ওই আসনে বিজয়ী বিএনপি প্রার্থী) ফোন দিয়ে অভিনন্দন জানিয়েছি। যারা নির্বাচিত হয়েছেন, তারা সরকার গঠন করবেন। আমরা বিরোধী দল। দেশের ইতিহাসে বেশি সমর্থন নিয়ে বিরোধী দল।

এসময় জেলা জামায়াতের আমির ও লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের আংশিক) আসনের বিজিত প্রার্থী এসইউএম রুহুল আমিন, সহকারী সেক্রেটারি নাসির উদ্দিন মাহমুদ, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মমিন উল্যাহ পাটওয়ারী, লক্ষ্মীপুর শহর জামায়াতের আমীর আবুল ফারাহ নিশান ও শহর শিবিরের সভাপতি ফরিদ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

কাজল কায়েস/এমএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।