কুমিল্লায় বাসচাপায় অটোরিকশাচালকসহ নিহত ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৬:৪৮ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২৬
বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়

কুমিল্লার দাউদকান্দিতে বাসচাপায় অটোরিকশাচালকসহ দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত সাতজন।

রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলা জিংলাতলীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন অটোরিকশাচালক ফারুক (৪২) ও বাসযাত্রী মিজানুর রহমান (৩৫)। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ইকোনো পরিবহনের যাত্রীবাহী একটি বাস মহাসড়কের জিংলাতলী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে দুর্ঘটনাস্থলেই অটোরিকশার চালক ফারুক আহমেদ ও বাসযাত্রী মিজানুর রহমান নিহত হন।

এ ঘটনায় আহত হয়েছেন সাত যাত্রী। তাদের উদ্ধার করে গৌরীপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ওসি ইকবাল বাহার বলেন, নিহত দুজনের মরদেহ পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

জাহিদ পাটোয়ারী/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।