কুমিল্লা-১ আসনে জয়ী বিএনপির ড. খন্দকার মোশাররফ হোসেন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ১২:২৪ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

কুমিল্লা-১ (দাউদকান্দি) আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত পৌনে ১২টায় জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা শেখ হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, এ আসনে ১৪৫টি ভোটকেন্দ্রে ড. খন্দকার মোশাররফ হোসেন পেয়েছেন ১ লাখ ৪০ হাজার ৩০৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী মনিরুজ্জামান বাহলুল দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ১২ হাজার ২৫০ভোট।

জেডআইপি/এএসএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।