গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ১১, যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:০১ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২৬
ছবি: এএফপি (ফাইল)

গাজা উপত্যকাজুড়ে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি কর্মকর্তারা। তবে ইসরায়েল বলছে, হামাস যুদ্ধবিরতি লঙ্ঘন করায় এ হামলা চালানো হয়েছে।

গাজার চিকিৎসাকর্মীরা জানান, বাস্তুচ্যুত পরিবারগুলোর একটি তাবুতে হামলায় অন্তত চারজন নিহত হন। দক্ষিণাঞ্চলের খান ইউনিসে আরেকটি হামলায় পাঁচজন নিহত হন। উত্তরে গুলিতে একজনের মৃত্যু হয়েছে।

এছাড়া গাজা সিটির তেল আল-হাওয়া এলাকায় হামাসের মিত্র গোষ্ঠী ইসলামিক জিহাদের এক কমান্ডারকে লক্ষ্য করে হামলা চালানো হয় বলে ধারণা করা হচ্ছে।

গাজায় হামাসের মুখপাত্র হাজেম কাসেম অভিযোগ করেন, ইসরায়েল বাস্তুচ্যুতদের বিরুদ্ধে নতুন করে গণহত্যা চালিয়েছে। তিনি বলেন, এটি যুদ্ধবিরতির গুরুতর লঙ্ঘন।

অন্যদিকে এক ইসরায়েলি সামরিক কর্মকর্তা জানান, রোববারের হামলাগুলো ছিল নির্ভুল এবং আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তার দাবি, হামাস বারবার অক্টোবরের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে।

ইসরায়েল ও হামাস একে অপরকে যুদ্ধবিরতি ভঙ্গের জন্য দোষারোপ করে আসছে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় দক্ষিণ ইসরায়েলে ১ হাজার ২০০ জনের বেশি মানুষ নিহত হন। এরপর গাজায় ইসরায়েলের বিমান ও স্থল অভিযানে ৭২ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।

সূত্র: রয়টার্স

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।