বিমানবন্দর থেকে যুবলীগ নেতা গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৬:৫১ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
যুবদল নেতা বিল্লাল মোল্লা

গাজীপুর সিটি করপোরেশনের ৫৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও গাজীপুর মহানগর যুবলীগের নেতা বিল্লাল মোল্লাকে গ্রেফতার করেছে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ।

রোববার (১৫ ফেব্রুয়ারি) দিনগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন জিএমপির টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন খান।

‎তিনি জানান, গ্রেফতার যুবলীগ নেতা বিল্লাল মোল্লাকে রাতে বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়। পরে ইমিগ্রেশন পুলিশ তাকে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করে। টঙ্গী পশ্চিম থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে গাজীপুর আদালতে পাঠানো হয়।

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অংশগ্রহণকারীদের ওপর হামলা, হত্যা ও নাশকতার বিভিন্ন অভিযোগে সাবেক কাউন্সিলর বিল্লাল মোল্লার বিরুদ্ধে গাজীপুরের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

মো. আমিনুল ইসলাম/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।