ফরিদপুরে প্রথমবারের মতো জামায়াতের বিজয়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৫:৩৪ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

ফরিদপুর-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৫৪ হাজার ১৪৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন জামায়াতের প্রার্থী ড. ইলিয়াস মোল্যা। মোট ১৯৮ ভোট কেন্দ্রে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী খন্দকার নাসিরুল ইসলাম ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ২৬ হাজার ৪৭৬ ভোট।

বৃহস্পতিবার(১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ কামরুল আহসান মোল্যা।

এ আসনে ফুটবল প্রতীকে ৩৪ হাজার ৩৮৭ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী আবুল বাসার খান। মোট আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

এন কে বি নয়ন/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।