চট্টগ্রাম-১ আসনে বিজয়ী বিএনপির নুরুল আমিন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বেসরকারিভাবে ফলাফলে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন। তার প্রতিদ্বন্ধি প্রার্থী জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এডভোকেট ছাইফুর রহমানকে (দাঁড়িপাল্লা) পরাজিত করেছেন। ৪৬ হাজার ৪১৮ ভোটের ব্যবধানে নুরুল আমিন এমপি নির্বাচিত হয়েছেন।
ধানের শীষের প্রার্থী নুরুল আমিন পেয়েছেন ১ লাখ ২৭ হাজার ৬৪৫ ভোট। দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী এডভোকেট সাইফুর রহমান পেয়েছেন ৮১ হাজার ২২৭ ভোট এবং হাতপাখা প্রতীকের প্রার্থী এডভোকেট ফেরদৌস আহমদ চৌধুরী পেয়েছেন ২০৬৪ ভোট।
জানা গেছে, এ আসনে প্রার্থী করেছেন ৭জন। প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ছাইফুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফেরদৌস আহমদ চৌধুরী, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ মনোনীত প্রার্থী রেজাউল করিম, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী সৈয়দ শাহাদাৎ হোসেন, মুসলিম লীগ প্রার্থী শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, জাসদ (আসম আ. রব) মনোনীত প্রার্থী একেএম আবু ইউসুফ।
বিএনপির প্রার্থী নুরুল আমিন বলেন, আমি সর্বপ্রথম মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। দলের নেতাকর্মী ও মিরসরাই সর্বস্তরের জনসাধারণের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা কোন বিজয় মিছিল করবো না। দল, মত সবাই একসাথে মিলে কাজ করব।
এমএমডি/জেএস