নড়াইল আইনজীবী সমিতির সভাপতি আজিবুর, সম্পাদক রাজু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নড়াইল
প্রকাশিত: ০৮:৫৮ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

নড়াইল জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অধিকাংশ পদে বিএনপি সমর্থিত প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করেছেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট শেখ নুর মোহাম্মদ ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে বিএনপি সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট মো. আজিবুর রহমান আজিজ ৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট মো. তারিকুজ্জামান লিটু পেয়েছেন ৬৯ ভোট।

এছাড়া সাধারণ সম্পাদক পদে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ৫১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন অ্যাডভোকেট মো. ইসরাফিল খবির রাজু। তার প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট নেওয়াজ মাহমুদ তুহীন পেয়েছেন ৪৮ ভোট।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি অ্যাডভোকেট মো. শরিফুল ইসলাম টিটু, সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. ওয়াহিদুজ্জামান জুলু, গ্রন্থাগার সম্পাদক পদে মো. ইমরুল হাসান সনেট, আইন ও সমাজকল্যাণ সম্পাদক লাভলী আকতার। এছাড়া, কার্যকরী সদস্য পদে অ্যাডভোকেট কাজী জিয়াউর রহমান, এসএম ইকবাল হোসেন, মো. শিমুল ফকির, সাহাজিয়া শারমিন মুন্নী, মিস মিলিনা খানম ওরফে মিলি সিদ্দিক।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট শেখ নুর মোহাম্মদ জানান, মোট ১৬০ জন ভোটারের মধ্যে ১৪৯ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। শান্তিপূর্ণ ও শৃঙ্খলার সঙ্গে নির্বাচন সম্পন্ন করতে পারায় তিনি ভোটারসহ আইন-শৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানান।

হাফিজুল নিলু/কেএইচকে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।