ভারতে পালানোর সময় হত্যা মামলার আসামি দুই সহোদর গ্রেফতার

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি বেনাপোল
প্রকাশিত: ০৭:৩১ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

সুনামগঞ্জ জেলার একটি হত্যা মামলার দুই আসামি ভারতে পালিয়ে যাওয়ার সময় বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন। সম্পর্কে তারা আপন ভাই।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে বেনাপোল ইমিগ্রেশনে পাসপোর্টের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার সময় তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—সুনামগঞ্জ জেলার হালুরগাঁও এলাকার জালাল উদ্দিনের দুই ছেলে সাদিকুর রহমান শামিম (৩৬) ও সাজিদুর রহমান (৩২)। তারা দুই জনই আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত। পারিবারিক গন্ডোগোলের একটি মামলা তাদের নামে রয়েছে।

বেনাপোল ইমিগ্রেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন জানান, তারা বেনাপোল ইমিগ্রেশনে পাসপোর্ট দিলে যাচাই-বাছাইয়ের সময় তাদের নামে পারিবারিক গন্ডোগোলের জেরে হত্যা মামলার রেকর্ড পাওয়া যায়। কালো তালিকায় তাদের দুই ভাইয়ের নাম ছিল। এরপর তাদের গ্রেফতার করে ইমিগ্রশনের আনুষ্ঠানিক কাজ শেষে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।

বেনাপোল পোর্ট থানার উপ-পরিদর্শক খায়রুল ইসলাম জানায়, সুনামগঞ্জ জেলার দুই সহোদরকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ গ্রেফতার করেছে। তারা দুই ভাই হত্যা মামলার আসামি। সুনামগঞ্জ থানার সঙ্গে যোগাযোগ করে তাদের ওই থানায় হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, এ নিয়ে গত দেড় বছরে ভারতে পালানোর চেষ্টাকালে প্রায় ৪০ জনের মত পাসপোর্টধারী যাত্রীদের হত্যা ও বিস্ফোরণ মামলার গ্রেফতার করে ইমিগ্রেশন পুলিশ।

মো. জামাল হোসেন/কেএইচকে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।