নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে কাদের সিদ্দিকীর অভিনন্দন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৮:২৭ এএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

নবনির্বাচিত দেশের ১১তম প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে এক অভিনন্দনপত্রে তিনি এই শুভেচ্ছা জানান।

অভিনন্দনপত্রে কাদের সিদ্দিকী জানান, বহু চড়াই-উতরাই, ত্যাগ-তিতিক্ষা ও নির্যাতন-নিপীড়ন অতিক্রম করে শেষ পর্যন্ত বিজয় অর্জন করায় এবং যে দেশ আমরা রক্ত দিয়ে পাকিস্তানি হানাদারদের হাত থেকে মুক্ত করেছিলাম, সেই দেশের ১১তম প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় আমি, আমার দল ও পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভ কামনা জানাচ্ছি।

এতে আরও উল্লেখ করা হয়, সম্মান দেওয়া এবং নেওয়া, ক্ষমতা দেওয়া এবং নেওয়া এসবই করুণাময় দয়ালু স্রষ্টা আল্লাহ রাব্বুল আল-আমিনের হাতে। তিনি তোমাকে ক্ষমতা দিয়েছেন, সম্মানিত করেছেন। আল্লাহর মেহেরবানিতে জনগণের প্রত্যাশা তোমার দ্বারা পূরণ হবে এমনটা সমগ্র জাতির প্রত্যাশা। জাতির প্রত্যাশা পূরণে আল্লাহ তোমাকে সফলকাম করুন।

আব্দুল্লাহ আল নোমান/কেএইচকে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।