শান্তি বজায় রাখা নাম্বার ওয়ান টার্গেট: এজেড এম জাহিদ

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি হিলি (দিনাজপুর)
প্রকাশিত: ০৪:০১ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২৬

দেশে শান্তি বজায় রাখা ও শৃঙ্খলা রক্ষা করা হচ্ছে নাম্বার ওয়ান টার্গেট। কোনো অবস্থাতেই কাউকেই বিশৃঙ্খলা সৃষ্টি করার সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও সমাজ কল্যাণ মন্ত্রী এজেডএম মো. জাহিদ হোসেন।

তিনি বলেন, আইন তার নিজস্ব গতিতে এগিয়ে যাবে। এইটা জাহিদের ভাই না বোন, এইটা দয়া করে দেখবেন না। আইনের চোখে ক্ষতিগ্রস্ত মানুষ যাতে বিচার পায় এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীকে সজাগ থাকতে হবে।

শনিবার (২১ ফেুব্রয়ারি) দুপুরে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার সব সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও সুধী জনের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, কোনো অবস্থাতেই চাঁদাবাজি, দুর্নীতি, সন্ত্রাসী, দখলদারি, জমি কাটা, জমি দখল করা, মাছ মেরে ফেলা, নিজের হাতে কোনো বিচার কাউকে তুলে নিতে দেওয়া হবে না।

এলাকায় কোন মাদক ও জুয়ার আসর চলবে না উল্লেখ করে মন্ত্রী বলেন, এএসপি সার্কেল এবং ওসি সাহেবকে বলবো এখানে নদীর চরে রাতে কিছু কিছু খারাপ কাজ হয়। এটা বন্ধ করতে চাই। যাতে কেউ কোনোদিন না বলে যে ওখানে জুয়া খেলা হয় এবং তার ভাগ কেউ পায়।

সভায় দিনাজপুর জেলা প্রশাসক (ডিসি) রফিকুল ইসলাম, পুলিশ সুপার (এসপি) জেদান আল মুসা, নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান, বিরামপুর ও নবাবগঞ্জ সার্কেল সহকারী পুলিশ সুপার (এসপি) হারেজ উদ্দিন, নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু দে সহ বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা ও সুধীজন উপস্থিত ছিলেন।

মো. মাহাবুর রহমান/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।