ঝালকাঠিতে ইয়াবাসহ সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: ০৫:১৮ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২৬

ঝালকাঠির নলছিটি উপজেলায় ৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ নাসরুল হাওলাদার (২৮) নামে ছাত্রদলের এক সাবেক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার মোল্লারহাট ইউনিয়নের ছৈলাবুনিয়া মাদরাসার সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তার কাছ থেকে ৬৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি নিয়ে তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

গ্রেফতার নাসরুল হাওলাদার নলছিটি জেডএ ভুট্টো ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব ও পূর্ব কামদেবপুর এলাকার বেলায়েত হাওলাদারের ছেলে।

এ বিষয়ে নলছিটি উপজেলা ছাত্রদলের সদস্যসচিব সুজন খান জাগো নিউজকে বলেন, নাসরুল পূর্বে কলেজ ছাত্রদলের সদস্য সচিব ছিলেন। বর্তমানে সংগঠনের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। তিনি বিবাহিত ও তার সন্তানও রয়েছে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বলেন, অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মো. আমিন হোসেন/এমএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।