গোপালগঞ্জে ইসলামী ব্যাংক থেকে ২০ লাখ টাকা চুরি, গ্রেফতার ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গোপালগঞ্জ
প্রকাশিত: ১০:১০ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২৬
গ্রেফতার দুই আসামি

গোপালগঞ্জে ইসলামী ব্যাংক থেকে ২০ লাখ টাকা চুরির ঘটনায় টিটন খান (৩৬) ও ইউনুস শেখ (৪৭) নামের চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২২ ফেব্রুয়ারি) খুলনার দিঘলিয়া থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করে করা হয়। এসময় তাদের কাছ থেকে নগদ ২৭ হাজার টাকা, চোরাই টাকা দিয়ে কেনা জমির দলিলের রসিদ, চুরির কাজে ব্যবহৃত সুজুকি ব্র্যান্ডের কালো রঙের ১৫৫ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সারোয়ার হোসেন জানান, গত ৯ ফেব্রুয়ারি দুপুরে গোপালগঞ্জ শহরের ইসলামী ব্যাংকের ম্যানেজারের কক্ষের টেবিলের নিচ থেকে মামলার বাদী ফজলুল হকের নগদ ২০ লাখ টাকা চুরি হয়ে যায়। এ ঘটনায় বাদী গোপালগঞ্জ সদর থানায় মামলা করেন। পরে শনিবার (২১ ফেব্রুয়ারি) ওই দুজনকে খুলনা থেকে গ্রেফতার করা হয়।

উপ-পরিদর্শক (এসআই) হাসানুর রহমান জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, আসামিরা পেশাদার চোর চক্রের সদস্য। তাদের নামে দেশের বিভিন্ন থানায় ১৫টি মামলা রয়েছে।

এসআর

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।