বরগুনায় ছাত্রলীগ নেতা সবুজ গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১২:৩৭ এএম, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বরগুনা জেলার সিনিয়র সহ-সভাপতি সবুজ মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে বরগুনার পৌরসভার পিটিআই নামক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম রাতে বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল বরগুনা সদরের পিটিআই এলাকায় অভিযান চালায়। এসময় ওই এলাকা থেকে বরগুনা জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি সবুজ মোল্লাকে গ্রেফতার করা হয়। বরগুনা থানায় দায়েরকৃত একটি মামলায় তিনি এজাহারভুক্ত আসামি।

এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম জাগো নিউজকে বলেন, গ্রেফতারের পর সবুজ মোল্লাকে বর্তমানে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করতে আগামীকাল সকালে আদালতে পাঠানো হবে।

নুরুল আহাদ অনিক/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।