খেলার সময় ছেলের ছোড়া গুলিতে এসআই আহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৮:২২ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

নাটোরে খেলার সময় অসাবধানতাবশত ছেলের ছোড়া গুলিতে দেওয়ান মামুন নামে পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) গুলিবিদ্ধ হয়েছেন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শহরের বড়হরিশপুর এলাকার পুলিশ লাইন্সের ভেতরের সরকারি বাসভবনে এই দুর্ঘটনা ঘটে। আহত এসআইকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নাটোরের পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব জানায়, বিদেশি নাগরিকের নিরাপত্তা ডিউটি শেষে সন্ধ্যায় পুলিশ লাইন্সে নিজ বাসায় ফিরেন এসআই দেওয়ান মামুন। এসময় তার ব্যবহৃত পিস্তলটি বিছানার ওপর রেখে ওয়াশ রুমে যান তিনি। পরে তার শিশুপুত্র পিস্তলটি নিয়ে খেলার সময় মিস ফায়ার হয়ে এসআই দেওয়ান মামুন বাম পায়ে গুলিবিদ্ধ হন। এসময় তার সহকর্মীরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। পরে তাকে স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে নেয়া হয়।

তিনি বলেন, খবর পেয়ে তিনিসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা গুলিবিদ্ধ এসআইকে দেখতে যান। পরে উন্নত চিকিৎসার জন্য আহত এসআইকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

রেজাউল করিম রেজা/কেএইচকে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।