সিলেটে মাজার জিয়ারতে এসে রোহিঙ্গা যুবক আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিলেট
প্রকাশিত: ০৫:০৮ পিএম, ০২ মার্চ ২০২৬
আটক যুবক

সিলেটের হযরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারতে এসে এক রোহিঙ্গা যুবক আটক হয়েছেন।

রোববার (১ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে নগরীর তেমুখী পয়েন্ট এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।

আটক যুবকের নাম শহীদুল আমিন (১৯)। তিনি কক্সবাজারের উখিয়া ক্যাম্প-২ এলাকার বাসিন্দা এবং মৃত নুরুল বশরের ছেলে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসরাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শহীদুল আরও দুজন সমবয়সী বাংলাদেশি বন্ধুর সঙ্গে সিলেটে এসেছিলেন। তল্লাশির সময় তার পরিচয় যাচাই করে আটক করা হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আহমেদ জামিল/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।