রাজবাড়ীতে জমির বিরোধ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৮

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ১১:৫০ এএম, ০৬ মার্চ ২০২৬

রাজবাড়ীর পাংশায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ৮ জন আহত হওয়া খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার মৌরাট ইউনিয়নের পেপুলবাড়িয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা গেছে, একই এলাকার উকিল মণ্ডলের সঙ্গে দীর্ঘদিন ধরে গফুর শেখের পরিবারের জমিসংক্রান্ত বিরোধ চলছিল। এর জের ধরে বৃহস্পতিবার তারাবির নামাজ শেষে হামলার ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, পেপুলবাড়িয়া গ্রামের খয়বর খাঁসহ কয়েকজন তারাবির নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন। এ সময় জাহিদের নির্দেশে আবজাল, আহমদ আলী, মোহাম্মদ আলী, ঝন্টু ও মন্টুর নেতৃত্বে কয়েকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়।

আহতরা হলেন, পেপুলবাড়িয়া গ্রামের মৃত তায়েজ উদ্দিন খাঁর ছেলে খয়বর খা, রমজান আলীর ছেলে রতন আলী, মৃত ছাকেন বিশ্বাসের ছেলে লিয়াকত আলি বিশ্বাস, একেন বিশ্বাসের ছেলে নাঈম বিশ্বাস, খয়বর খাঁর ছেলে রনি খাঁ ও মিরাজ খাঁ, রমজান আলীর স্ত্রী রেহেনা খাতুন এবং তাজউদ্দিনের স্ত্রী নুসরাত জাহান।

আহতদের মধ্যে রতন আলীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দায়িত্বরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। বাকিরা পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. এনামুল হক জানান, আহতদের মধ্যে রতন নামের একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রুবেলুর রহমান/কেএইচকে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।