ত্বকের দাগ দূর করতে পারে গুড়ের ফেসপ্যাক, যেভাবে ব্যবহার করবেন

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০২:০৫ পিএম, ০৬ মার্চ ২০২৬
ছবি: এআই

গুড় সাধারণত মিষ্টি, ক্ষীর, পিঠে-পুলি বানাতে ব্যবহৃত হয়। অনেক সময় মুড়ি বা রুটির সঙ্গে খাওয়া হয়। তবে শুধু রান্নায় নয়, গুড় রূপচর্চাতেও দারুণ কার্যকর। এটি চোখের তলার কালি, গালে মেছতা বা দাগছোপ দূর করতে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে।

'ইন্টারন্যাশনাল জার্নাল অব মলিকিউলার সায়েন্স'-এ প্রকাশিত গবেষণায় দেখা গেছে, নিয়মিত ব্যবহার করলে গুড় ত্বকের দাগছোপ ও অস্বচ্ছতা দূর করতে সহায়ক। গুড়ে রয়েছে আয়রন, ম্যাগনেশিয়াম, পটাসিয়াম, ভিটামিন সি এবং ভিটামিন ই, যা ত্বকের কোলাজেন তৈরি, বলিরেখা কমানো ও প্রদাহ হ্রাসে বিশেষ ভূমিকা রাখে।

আসুন জেনে ত্বক গুড়ের ব্যবহার করবেন যেভাবে-

cg5

গুড় ও টক দই
গুড় ও টক দই ব্যবহার করা যেতে পারে। ১ চামচ গুড়, ১ চামচ দই এবং ১ চামচ মধু মিশিয়ে একটি ঘন প্যাক তৈরি করুন। এটি মুখে মেখে ১৫ মিনিট রাখুন, তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে ৩ দিন এই প্যাক ব্যবহার করলে দাগছোপ কমে যায়, ত্বক উজ্জ্বল হয় এবং চোখের তলার কালো দাগ হ্রাস পায়। 

 

গুড় ও বেসনের প্যাক
১ বেসন, ১ চামচ গুড়,১ চা চামচ মধু এবং কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে স্ক্রাব তৈরি করুন। এটি ত্বকে মসৃণভাবে ম্যাসাজ করুন এবং ১০ মিনিট রাখার পর গরম পানি দিয়ে ধুয়ে নিন। সপ্তাহে ১ বা ২ দিন ব্যবহার করলে মৃত কোষ দূর হয়, ত্বক কোমল ও ঝলমলে হয়ে ওঠে।

fgh

গুড়ের সঙ্গে অ্যালোভেরা
গুড়ের সঙ্গে অ্যালোভেরার মাস্ক ব্যবহার করা যেতে পারে। ১ চামচ গুড়ের সঙ্গে১ চামচ অ্যালো ভেরা জেল মিশিয়ে মুখে মাখুন। ১৫ মিনিট রাখার পর মুখ ধুয়ে ময়েশ্চারাইজ়ার ব্যবহার করুন। সপ্তাহে তিন দিন এই প্যাক ব্যবহার করলে ত্বক নরম, মসৃণ ও উজ্জ্বল হয়।

c4e

এভাবে নিয়মিত গুড় ব্যবহার করলে চোখের তলার কালো দাগ, গালে মেচে বা দাগছোপ দূর হয়। পাশাপাশি ত্বক সুস্থ ও উজ্জ্বল থাকে। ঘরোয়া পদ্ধতিতে এই প্যাক তৈরি করা সহজ, খরচও কম এবং রাসায়নিক মুক্ত হওয়ায় ত্বকের জন্য নিরাপদ। যারা প্রাকৃতিক উপাদান পছন্দ করেন, তাদের জন্য গুড় বেস্ট।

সূত্র: এনডিটিভি,হেলথশটস

এসএকেওয়াই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।