পরিচয় মিলেছে সেই হামলাকারীর


প্রকাশিত: ০৭:২৫ এএম, ০৭ জানুয়ারি ২০১৫

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের প্রথম দিনের অবরোধ চলাকালে  পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে তার উপর হামলা চালোনো জোট কর্মীর পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। পুলিশ ভিডিও ফুটেজ দেখে তাদের পরিচয় নিশ্চিত হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই সেলিম রেজা জানান, পুলিশের কাছ থেকে অস্ত্র কেড়ে নিয়ে মারধরকারীদের একজনের নাম শহিদুল ইসলাম। এছাড়া ভিডিও ফুটেজ দেখে বেশ কয়েকজন হামলাকারীকে পুলিশ চিহ্নিত করেছে। তবে মামলার তদন্তের স্বার্থে এখনই সবার নাম প্রকাশ করা যাচ্ছে না।

মঙ্গলবার সকাল সোয়া ১০টায় নগরীর শালবাগান এলাকার পাশে আলিফ লাম মিম ভাটার সামনে পুলিশের ওপর হামলা চালায় শিবিরকর্মীরা। তারা পুলিশ কনস্টেবল শফিকুল ইসলাম ও আমজাদ হোসেনের অস্ত্র কেড়ে নিয়ে বেধড়ক পেটায়। তাদের পিটুনিতে গুরুতর আহত হন শফিকুল ইসলাম ও আমজাদ হোসেন। এছাড়া শিবিরকর্মীদের ইটের আঘাতে আহত হন শাহমখদুম থানার এসআই জাহাঙ্গীর আলম ও কনস্টেবল জামাল উদ্দিন।
 
এদিকে পুলিশ পেটানোর ঘটনায় ৪৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৬০ থেকে ৭০ জন শিবির নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।