মাগুরায় মাথায় গাছের ডাল পড়ে মোটরসাইকেল আরোহী নিহত
মাগুরা ২৫০ শয্যা হাসপাতাল/ছবি-জাগো নিউজ
ঢাকা-মাগুরা মহাসড়কের কেষ্টপুর এলাকায় ঝোড়ো বাতাসে গাছের ডাল মাথায় পড়ে একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। অন্যজন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (১৩ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহীর নাম প্রান্ত দত্ত। তিনি শ্রীপুর উপজেলার নাকোল সাহাপাড়ার ভজন দত্তের ছেলে।
এ ঘটনায় মোটরসাইকেলে থাকা মাহফুজ নামের আরেকজন গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে প্রথমে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসা উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আকাশ মল্লিক সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও আহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
মিনারুল ইসলাম জুয়েল/এসআর