ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক-পিকআপ সংঘর্ষ, নিহত ২
টাঙ্গাইলে ট্রাক-পিকআপ সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
সোমবার (৪ মে) ভোরে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের রাবনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শরীফ শরিফ জাগো নিউজকে বলেন, মহাসড়কের যমুনা সেতুগামী একটি ট্রাক রাবনা বাইপাসের ফ্লাইওভারের ওপরে একটি পিকআপকে অতিক্রম করতে গেলে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই জন নিহত ও দুই জন আহত হন। নিহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়িগুলো উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আব্দুল্লাহ আল নোমান/এফএ/জেআইএম