কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৩:৫১ পিএম, ২৬ মার্চ ২০২৬

‎ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর (২৫) মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার বারোবাজার রেলস্টেশনের ৪৫০ গজ দক্ষিণে এ দুর্ঘটনা ঘটে।

‎প্রত্যক্ষদর্শীরা জানান, অজ্ঞাত নারী অনেক সময় ট্রেন লাইনের পাশে দাঁড়িয়ে ছিল। পরে ট্রেন এলে তাতে কাটা পড়ে।

‎বারোবাজার রেলওয়ে স্টেশন মাস্টার মোবাশ্বের হোসেন জানান, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেন সকাল ১০টার পর বারোবাজার রেলওয়ে স্টেশনে আসার আগে স্টেশনের অদূরে এ ঘটনা ঘটে। ইতিমধ্যে যশোরের রেল পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। রেলওয়ে পুলিশ এ সংক্রান্ত পরবর্তী ব্যবস্থা নেবে।

এম শাহাজান/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।