বাসডুবি

রিপন নামের একজন নিখোঁজ, পদ্মায় ফের চলছে উদ্ধারকাজ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৪:৫৭ পিএম, ২৭ মার্চ ২০২৬
পদ্মায় বাসডুবির ঘটনার তৃতীয় দিনেও উদ্ধার অভিযান চলছে

রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীতে বাসডুবির ঘটনার তৃতীয় দিনেও উদ্ধার অভিযান চলছে। অভিযানে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, নৌবাহিনী, পুলিশসহ সংশ্লিষ্ট অন্যরা ঘাট এলাকায় অবস্থান করছেন।

শুক্রবার (২৭ মার্চ) সকাল থেকে দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাট এলাকায় উদ্ধার অভিযান চালানো হচ্ছে।

রিপন নামের একজন নিখোঁজ, পদ্মায় ফের চলছে উদ্ধারকাজ

রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা গেছে, বাসডুবির ঘটনায় একজন নিখোঁজ আছেন বলে ফায়ার সার্ভিসে জানানো হয়। রাজবাড়ীর বালিয়াকান্দি থেকে মুক্তা নামের একজন নারী ফায়ার সার্ভিসে ফোন করে জানান, রিপন নামের তার এক ভাই ঢাকা যাওয়ার উদ্দেশে বালিয়াকান্দি বাসস্ট্যান্ডে আসেন। তিনি সৌহার্দ্য পরিবহনের বাসে করে রাজবাড়ী থেকে ঢাকায় যাবেন বলে তার বোনকে জানিয়েছিলেন। এই বাসে তার যাওয়ার সম্ভাবনা ছিল।

সূত্র আরও জানায়, বাড়ি থেকে বাসস্ট্যান্ডে আসার পর থেকেই রিপনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। গত তিনদিন ধরে তিনি নিখোঁজ রয়েছেন। তিনি ঢাকায় একটি ইটভাটার শ্রমিক।

রিপন নামের একজন নিখোঁজ, পদ্মায় ফের চলছে উদ্ধারকাজ

রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা জানান, এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করে প্রশাসনের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, মরদেহ ভেসে গেছে কি-না তা দেখতে স্পিডবোট নিয়ে আশপাশের এলাকাগুলো তল্লাশি করা হচ্ছে। শেষ পর্যন্ত তল্লাশি চালানো হবে। পাশাপাশি মাইকিং করা হচ্ছে।

এন কে বি নয়ন/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।